TSLBD

Get The Best Online Experience With Us.

Welcome To The World Of Fantasy

Enjoy Your Times With Us!

Read Posts

Translate

Wednesday, July 18, 2018

ফিফার বিশ্বকাপ একাদশে জায়গা হলো না মেসি-রোনালদোর!

World Football Team

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। ৪-২-৩-১ সাজানো একাদশে জায়াগা পাননি সময়ের সেরা দুই ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। একাদশে মূল স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দলটির দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও মিডফিল্ডার পওলিনহো একাদশে জায়গা পেয়েছেন। তালিকায় জায়গা পেয়েছেন মোট পাঁচ দেশের ফুটবলার। বিশ্বকাপ জয়ী ফ্রান্সের ৪ জন; ব্রাজিল, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের দু'জন করে রয়েছেন এই তালিকায়। বাকি একজন বেলজিয়ামের।


world XI

ফিফার টিম:
ফরমেশন: ৪-২-৩-১।
হুগো লরিস (গোলরক্ষক-ফ্রান্স), কাইরন ট্রিপার (রাইট ব্যাক-ল্যান্ড), রাফায়েল ভারানে (সেন্টার ব্যাক-ফ্রান্স), দেজন লভরেন (সেন্টার ব্যাক-ক্রোয়েশিয়া), অ্যাশলে ইয়াং (ফুল ব্যাক-ইংল্যান্ড), পওলিনহো (মিডফিল্ডার-ব্রাজিল), লুকা মদ্রিচ (মিডফিল্ডার-ক্রোয়েশিয়া), নেইমার (ফরোয়ার্ড-ব্রাজিল), অ্যান্তনিও গ্রিজম্যান (ফরোয়ার্ড-ফ্রান্স), ইডেন হ্যাজার্ড (ফরোয়ার্ড-বেলজিয়াম), কিলিয়ান এমবাপ্পে (স্ট্রাইকার-ফ্রান্স)।



আরও দেখুনঃ



আরও দেখতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment