Posts

Showing posts from April, 2026

গণঅভ্যুত্থান কিভাবে হয়?

কথায় কথায় গণঅভ্যুথান করবো, এই করবো সেই করবো; এ ধরণের সব কথা ফালতু এবং অবাস্তব। এ বিষয়গুলো এত সহজ না। গণতান্ত্রিক দেশে একটা বা দুইটা দল তার নেতাকর্মীদের প্রভাবিত করার জন্য শুনতে ভালো লাগে এরকম শ্রুতিমধুর বক্তব্য দিতেই পারেন। তবে এর জন্য জনগণের সাপোর্ট লাগে। অনেক বছরের নির্যাতন, বৈষম্যের ইতিহাস ও বিশাল প্রেক্ষাপট লাগে যেগুলো থেকে মানুষ ধীরে ধীরে ক্ষোভে ফুঁসে উঠবে। যেটা ২০২৪ এর জুলাই-আগস্টে হয়েছিল। কিন্তু কেউ চাইলেই বর্তমানে বাংলাদেশে গণঅভ্যুত্থান করতে পারবে না। বছরে বছরে গণঅভ্যুত্থান হয় না কখনো। বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, মাত্র কিছুদিন আগেই জনগণ নির্বাচিত করেছে। আর সরকার এখন পর্যন্ত সংযমের সাথে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আলোচনা-সমালোচনা থাকবে এটাই স্বাভাবিক। এটাই গণতন্ত্র। কিন্তু এই যে গণঅভ্যুত্থানের হুমকি, এসব বোকামি। তারপরও স্বাধীন দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা আবার চালু হয়েছে, চাইলে চেষ্টা করে দেখতে পারেন। জনাব আন্দালিব রহমান পার্থ যেটা বলেছিলেন ৩০০ রান উনারা (বিএনপি এবং সঙ্গীরা) করে দিয়েছেন, সেই ৩০০ রান করার মতো কেউ নাই বর্তমানে। আর ৩০০ র...

২০২৬ সালের নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের বিরুদ্ধে কি গণঅভ্যুত্থান বা বিপ্লব করা সম্ভব?

 শাহবাগ অবরোধ করে, টিএসসিতে গলা ফাটাইয়া গণঅভ্যুত্থান করা গেলে প্রতি মাসে একটা কইরা গণঅভ্যুত্থান হইতো বাংলাদেশে। আমি তো কিছুদিন আগেও বললাম যে কেউ পারলে এই দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লব করে দেখাক এখন। যে কোনো দলের যে কোনো ব্যক্তি হইতে পারে। আমরা সাদা চোখে যা দেখি তার ১০% ও এখানে কাজ করে না। এখানে অনেক দেশি-বিদেশি শক্তি থাকে যাদেরকে হয়তো আমরা চিনিই না। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করে, তার উপর বেশিরভাগ জনগণের সমর্থন তো থাকা লাগবেই। নির্যাতন-নিপীড়ন, অত্যাচার-জুলুম, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন কিংবা মানবতাবিরোধী অপরাধের দীর্ঘ ইতিহাস থাকা লাগে যার মাধ্যমে একটা প্রেক্ষাপট তৈরি হয়। বর্তমান সরকারের বিরুদ্ধে এসব কোন অভিযোগই গুরুতরভাবে নাই। তার উপর এইটা হাসিনার শেষ ৩ টা সরকারের মতো জোর কইরা ক্ষমতা দখল করে নাই বা উইড়া আইসা সিটে বসে নাই। বাংলাদেশের জনগণই নির্বাচিত করছে, তা-ও মাত্র কয়েক মাস হইছে। শোনেন প্রিয় জামায়াত-শিবির অথবা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ব্যক্তিগত কিংবা দলীয় ক্ষোভ দিয়া দেশ নিজের মতো কইরা বদলানো যায় না। সরকারকেও কিছু করা যায় না। পাবলিককে নিজেদের কাছে টানতে জানতে হয়। মানুষের মনে জায়গা ক...