Posts

Showing posts from May, 2026

মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় বিশ্বের দেশ

বাংলাদেশে রাস্তায় বের হয়ে আপনি ১০০ জন মানুষের চেহারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এদের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো টেনশনে আছে। যারা দিনমজুর, যেমন রিকশাওয়ালাদের আচার আচরণ দেখবেন সবসময়ই একটু উগ্র থাকে, অন্য রিকশাওয়ালাদের গালিগালাজ করে ছোটখাটো কারণে। এরা নিজেরাও হয়তো বলতে পারবে না যে শেষ কবে এরা মন থেকে প্রাণ খুলে হাসছিল! দোষ এদের না, বিশ্ব ব্যবস্থার। উন্নত দেশগুলোর মানুষদের দেখবেন সবাই সবসময় হাসিখুশি চিলে থাকে, ওদের চেহারা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। এই সবকিছুর পেছনের কারণ বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এই সিস্টেমটাই এমনভাবে তৈরি করছে যেন তৃতীয় বিশ্বের দেশগুলোকে প্রজন্মের পর প্রজন্ম নিজের সাথে লড়াই করে বাঁচতে হয়। আসলে "তৃতীয় বিশ্বের দেশ" বলতেও কিছু নাই, এটাও বর্তমান বিশ্ব ব্যবস্থার একটা জঘন্যতম টার্ম। আপনাদের বুঝার সুবিধার্থে বললাম। দেখেন, আপনাদের বুঝাইতে হইলেও আমার ওদের টার্ম ব্যবহার করা লাগে! কোনদিক থেকে আমাদের কব্জা করে নাই এরা! মার্কিন যুক্তরাষ্ট্রের কখনো টাকার অভাব পড়বে না, যত যুদ্ধই করুক। কারণ পুরো পৃথিবীর টাকার খনি এদের কাছ...