Posts

Showing posts from July, 2026

বাকস্বাধীনতা বলতে কী বুঝায়?

আমি মনে করি না বাকস্বাধীনতা বলতে আমরা ভুল বুঝি। যেটা আসলে বুঝি না এবং বোঝা দরকার তা হলো বাকস্বাধীনতা হচ্ছে একটি দু'মুখো তলোয়ার। কোনো কিছুর সমালোচনা করার অধিকার থাকা যদি বাকস্বাধীনতা হয় তবে সেই একই নিয়মে কোনো কিছুর বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারের অধিকারও বাকস্বাধীনতার আওতায় পড়ে। কেউ বলতে পারেন এটা বাকস্বাধীনতার অপপ্রয়োগ, কিন্তু বাকস্বাধীনতার অপপ্রয়োগ বলে কিছু হয় না। বাকস্বাধীনতা হয় আছে, নয়তো নেই। নিয়ন্ত্রিত বাকস্বাধীনতা বলে কিছু হয় না। প্রকৃত অর্থে বাকস্বাধীনতা পৃথিবীর কোনো সমাজেই নেই, ব্যাপারটা স্রেফ সীমারেখার। কোথাও এই সীমারেখা টানা হয়েছে ধর্মের নামে, কোথাও মানবিকতার নামে, কোথাও রাষ্ট্রের নামে। পার্থক্য শুধুমাত্র আমরা কোনটায় বিশ্বাসী তাতে। আর জটিলতার সূত্রপাতও এখান থেকেই, কারণ সীমারেখা ঠিক কোথায় টানতে হবে তা নিয়ে নানা মত থাকবে, বিরোধও থাকবে। এই কারণেই বাকস্বাধীনতার বিষয়টি এতো জটিল ও সংবেদনশীল। একজনের কাছে যা বাকস্বাধীনতা, অন্যের কাছে সেটাই হয়ে ওঠে বিদ্বেষমূলক প্ররোচনা। তবে আমার ব্যক্তিগত মতামত যদি দিতে হয় তবে বলবো, একটি আদর্শ সমাজে কোনো কিছুই সমালোচনার ঊর্ধ্বে থাকা উচিত নয় আবার কোনো...

আর্জেন্টিনার বিশ্বকাপ অধ্যায় শেষ!

আর্জেন্টিনার বিশ্বকাপ অধ্যায় শেষ! ৫০ বছর পরে যদি মেসির মতো কাউরে বানাইতে পারে তাইলে কিছুটা সম্ভাবনা থাকতেও পারে! 😝 মেসিরেও তো ওরা ফুটবলার বানায় নাই, বানাইছিলো বার্সেলোনা, মানে ওদের দ্বিতীয় বাপ স্পেন। 😎 নিজেরা খালি একটা টাইব্রেকারের বিশ্বকাপ কোনোমতে পাইছিল ২০২২ সালে! এইটাই অর্জন! আবার কয় এদের নাকি পাওয়ার কিছু নাই! টাইব্রেকার ছাড়া জীবনে পাইছোই কি তোমরা! 😂

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা

সকল বিতর্কের শেষে আমার কাছে এটা ভেবে ভালো লাগতেছে যে ফুটবলের জয় হয়েছে এবং পরবর্তী বিশ্বকাপেও একই ধরনের উন্মাদনা বজায় থাকবে। এটা জরুরি ছিল। তবে বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিশ্বকাপে। আজকেও সাতক্ষীরায় একজন আর্জেন্টিনার সাপোর্টার নিজের জীবন নিয়ে নিল দল হেরেছে বলে! পুরো বিশ্বকাপ মাসে প্রায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। এগুলো মাত্রাতিরিক্ত! বিনোদনকে শুধুমাত্র বিনোদন হিসেবে নিতে না পারলে সে বিনোদনের কোনো দরকার নাই তো। আগে জীবন, পরে বিনোদন। এদের কাউন্সিলিং পরিবার, সমাজ সবাই মিলেই করতে পারে চাইলে। মনস্তাত্ত্বিকভাবে সবাইকে বুঝাতে হবে যে এটা আসলেই সিরিয়াস কোনো ইস্যু না!