জুলাই গণঅভ্যুত্থান ও ন্যায়বিচার
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় আকাঙ্খা ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আমরা অনেকেই হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে উত্তেজিত এবং হিংস্র হয়ে যাই। এ ব্যাপারটা বিএনপির, জামায়াতের, এনসিপিরসহ অধিকাংশ সাধারণ জনগণের আছে। আমরা প্রায়ই বলি "ওরা শুধু দেশে আসুক, জেলে যাওয়ার আগেই যা করার তা করে ফেলবো। কোনো আইন মানবো না।" এ রাগ ও ক্ষোভ সম্পূর্ণ যৌক্তিকও। কিন্তু গণহত্যাকারীদের আইনের আওতায় এনে নিয়মতান্ত্রিকভাবে বিচার না করলে কি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে? এতে করে জুলাইয়ের আকাঙ্খা কি পূরণ হবে? না। তাই আমার মনে হয় আইনের শাসনের মাধ্যমে এদেরকে ডিল করাটাই বেটার। আমরাও যদি ওদের মতো অমানুষ হয়ে যাই তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।